ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী শিপন মণ্ডল (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে।
শুক্রবার দুপুরে শৈলকুপা উপজেলার ফলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিতা শিশুকে পরিবারে সদস্যরা উদ্ধার করে বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা করেছে।
নির্যাতিতার স্বজনরা জানান, শুক্রবার দুপুরে শিশুটি খেলা করতে প্রতিবেশীর বাড়িতে যায়। সেখান থেকে প্রতিবেশী আজিবর মণ্ডলের ছেলে শিপন মণ্ডল তাকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে এসে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি খুলে বলে। পরে পরিবারে সদস্যরা শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শৈলকুপা থানায় মামলার প্রস্তুতি চলছে ।