আতিকুর রহমান
শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
পদ্যাংশ : মানবধর্ম
বহুনির্বাচনী
১. লালন শাহ কি কবি হিসেবে পরিচিত?
ক. পল্লিকবি খ. প্রকৃতির কবি
গ. রোমান্টিক কবি ঘ. মানবতাবাদী মরমি কবি
২. লালন শাহের মৃত্যু কোথায় হয়?
ক. কুষ্টিয়া খ. খুলনা গ. যশোর ঘ. ঝিনাইদহ
৩. লালন শাহ ১৮৯০ খ্রিষ্টাব্দের কত তারিখে মৃত্যুবরণ করেন?
ক. ১৭ই অক্টোবর খ. ১৮ অক্টোবর
গ. ১৬ অক্টোবর ঘ. ১৯ অক্টোবর
৪. ‘লালন কয় জেতের কী রূপ, দেখলাম না এ ......।’ শূন্যস্থানে হবে
ক. অন্তরে খ. নয়নে গ. নজরে ঘ. বাজারে
৫. যারা গলায় মালা পরে তারা কোন ধর্ম সম্প্রদায়ের প্রতিনিধি?
ক. খ্রিষ্টান খ. হিন্দু গ. মুসলমান ঘ. বৌদ্ধ
৬. ‘মূলে এক জল, সে যে ভিন্ন নয়।’ চরণটির পূর্বের চরণ কোনটি?
ক. জেতের কথা লালনে কয়
খ. গর্তে গেলে কুপজল কয়
গ. গঙ্গায় গেলে গঙ্গাজল হয়
ঘ. ভিন্ন বলায় পাত্রের আকারে
৭. ‘মানবধর্ম’ কবিতাটি পাঠ্যবইয়ের যে পৃষ্ঠায় প্রকাশিত, সেখানে একটি অঙ্কিত প্রতিকৃতি রয়েছে। প্রতিকৃতিটি কার?
ক. সিরাজ সাঁইয়ের খ. লালন শাহের
গ. আরজ আলীর ঘ. রবীন্দ্রনাথের
৮. ‘গৌরব’ শব্দটির অর্থ কী?
ক. গুণাগুণ খ. অহংকার গ. অবলম্বন ঘ. বিশ্বাস
৯. ‘জেতের’ বলতে বোঝায়?
ক. জয়লাভের খ. জাতের গ. দেহ-বর্ণের ঘ. ধার্মিকদের
১০. ‘মানবধর্ম’ কবিতাটির পাঠের উদ্দেশ্য কী?
ক. বিভেদ বজায় রেখে চলা উচিত
খ. জাত-বিচার কোনো অন্যায় কিছু নয়
গ. জাত-ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করা
ঘ. জাতের নামে বজ্জাতি করা ভালো
১১. ‘মানবধর্ম’ কবিতায় কবি কোন জিনিসটি নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন?
ক. টাকা-পয়সা নিয়ে বাড়াবাড়ি
খ. জাত-পাত নিয়ে বাড়াবাড়ি
গ. শাস্ত্র নিয়ে বাড়াবাড়ি
ঘ. বিদ্যা নিয়ে বাড়াবাড়ি
১২. লালনের মতে মানুষের জন্য ক্ষতিকরÑ
র জাতের বড়াই রর কূপের জল ররর বংশ কৌলিন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. লালন শাহের দর্শন মতে মানুষের কোনটি অন্বেষণ করা অন্যায়?
i জন্মের আভিজাত্য রর বংশপরিচয়ের নাম ডাক
iii মনুষ্যত্বের সারসত্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, iii ও iii
১৪. লালন শাহ রচিত গানটি ‘মানবধর্ম’ শিরোনামে গৃহীত হয়েছে। শিরোনামটির মর্মার্থ নিচের কোন পঙক্তিতে প্রকাশ পেয়েছে?
ক. এসো আজ মুঠি মুঠি মাখি সে আলো
খ. শুন হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই
গ. কালো আর ধলো বাহিরে কেবল ভেতরে সবার সমান রাঙা
ঘ. পশুশিশু, নরশিশু দিদি মাঝে পড়ে দোঁহারে বাঁধিয়া দিল পরিচয়-ডোরে
১৫. ‘মানবধর্ম’ কবিতা ও উদ্দীপকের নিরিখে জীবনের পরমার্থ অর্জনের পথ কোনটি?
ক. কোরানকে বুকে ধারণ
খ. বাইবেলে চুমু খাওয়া
গ. বেদবাক্যকে শিরোধার্য করা
ঘ. মানুষকে যথাযথ মূল্য প্রদান
১৬. কোথায় লালন শাহর মৃত্যু হয়?
ক. আরশিনগর খ. শিলাইদহ গ. ছেউরিয়ায় ঘ. মেহেরপুর
১৭. ‘মূলে এক জল, সে যে ভিন্ন নয়’ উক্তির মূলকথা হিসেবে বলা যায়
ক. মানুষ সব এক খ. মানবের ধর্ম এক
গ. মানুষ পৃথিবীর সন্তান ঘ. মানুষ প্রত্যেকেই ভিন্ন
১৮. ‘মানবধর্ম’ কবিতার চরণ সংখ্যা কত?
ক. দশটি খ. চৌদ্দটি গ. বিশটি ঘ. পনেরোটি
১৯. লালন শাহ কোন কোন ধর্মশাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন?
ক. হিন্দি ও সংস্কৃত খ. বাংলা ও ইংরেজি
গ. হিন্দু ও মুসলিম ঘ. হিন্দু, মুসলিম ও খ্রিষ্টান
২০. লালন শাহ্ ‘মানবধর্ম’ কবিতায় জাতের চেয়ে মানবধর্মকে বেশি গুরুত্ব দিয়েছেন কেন?
ক. ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার ফলে
খ. জীবসত্তাই মূল কথা বলে
গ. মনুষ্য ধর্মই মূল কথা বলে
ঘ. মানুষ সৃষ্টির সেরা বলে
২১. লালনের দর্শন কিসের মধ্য দিয়ে প্রকাশ করেছেন?
ক. সাধনার খ. কবিতার গ. মানবতার ঘ. গানের
২২. জ্ঞানের সঙ্গে অভিজ্ঞতা ও উপলব্ধির মিশ্রণে লালন শাহ কী প্রচার করেন?
ক. জ্ঞান খ. বিজ্ঞাপন গ. দর্শন ঘ. অনুভূতি
২৩. লালন শাহ ‘লালন সাঁই’ নামে পরিচিতি অর্জন করেন কখন থেকে?
ক. জন্ম থেকে
খ. রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করার পর থেকে
গ. দেহতত্ত্বমূলক গান রচনার পর থেকে
ঘ. সিরাজ শাহর শিষ্যত্ব গ্রহণ করার পর থেকে
২৪. ‘লালন সে জেতের ফাতা/বিকিয়েছে সাত বাজারে।’ এ চরণদ্বয়ে লালনের যে মনোভাব প্রকাশ পায়
i জাতিকে অস্বীকার রর জাতি-ধর্মের ঊর্ধ্বে উঠা
iii কোনো নির্দিষ্ট জাতির মধ্যে নিজেকে আবদ্ধ না রাখা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
২৫. ‘মানবধর্ম’ কবিতায় ফুটে উঠেছে
i মনুষ্যধর্মের স্বরূপ ii জাত-পাতের স্পষ্ট ধারণা
iii মানবতাবোধ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর
১. খ ২. ক ৩. ক ৪. গ ৫. খ ৬. গ ৭. খ ৮. খ ৯. খ ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. গ ১৭. খ ১৮. খ ১৯. গ ২০. গ ২১. ঘ ২২. গ ২৩. ঘ ২৪. ঘ ২৫. ঘ।