জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে দুই দলের ম্যাচটি।

কোনো ফরম্যাটেই বাংলাদেশ সম্প্রতি ভালো করতে পারছে না। টেস্ট অবস্থাটা সবচেয়ে বেশি নাজুক। সবশেষ ৬ টেস্টের ৫টিতেই টাইগাররা হেরেছে ইনিংস ব্যবধানে।

উল্টো দিকে জিম্বাবুয়ের পারফরম্যান্সও এতটা নড়বড়ে নয়। সবশেষ ৫ টেস্টের একটিতে ড্র ও একটিতে জয় আছে তাদের। ড্র’টাও আবার সবশেষ ম্যাচে। গেল জানুয়ারিতেই হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে।

আর জয়টা বাংলাদেশের বিপক্ষে ২০১৮ সালের নভেম্বরে, সিলেটে।
যে জয়কে প্রেরণা হিসেবে নিয়ে সফরকারীরা মাঠে নামছে আজ। আর বাংলাদেশ নিজেদের ঘরে তাদের ‘প্রিয় শিকার’ জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামছে চাপ নিয়ে।

সম্ভাব্য একাদশ:

বাংলাদেশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহী।

জিম্বাবুয়ে:   প্রিন্স মাসভাউরে, কেভিন কাসুজা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, টিমিসেন মারুমা, ক্রিস এমপোফু, চার্ল মুম্বা, টিনোটেন্ডা মুতমবদজি, ডোনাল্ড টিরিপানো, ভিক্টর নিয়াউচি।