কুষ্টিয়া জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে নিয়োগ

কুষ্টিয়া জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ এর শূন্য পদসমূহে লোক নিয়োগ দেয়া হবে। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ২১ জনকে নিয়োগ দেয়া হবে। এই চাকরিতে কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দারা শুধু আবেদন করতে পারবেন।

পদের নাম: হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ২১টি

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমান।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০

বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা

আবেদনের ঠিকানা: প্রার্থীকে ‘জেলা প্রশাসক কার্যালয়, কুষ্টিয়া’  বরাবর আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৯ মার্চ ২০২০ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।