পঞ্চম শ্রেণি : প্রাথমিক বিজ্ঞান

ইমরান হুসাইন
সহকারী প্রধান শিক্ষক
ইক্বরা চাইল্ড ক্যাডেট অ্যাকাডেমি, সাতক্ষীরা


অধ্যায় ১: আমাদের পরিবেশ সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ১। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা........ ব্যবহার করে। ২।  পাখি, মৌমাছি ইত্যাদি উদ্ভিদের....... সাহায্য করে। ৩।  খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, ........ ও বায়ু প্রয়োজন। ৪।  মাটি ও পানি অনেক জীবের ........। ৫।  সূর্যের আলো, ঘাস, হরিণ, ........। ৬।  একাধিক খাদ্যশৃঙ্খল একত্র হয়ে ........ তৈরি করে। ৭।  পরিবেশের উপাদানগুলোকে আমরা ........ ও ........ এই দুই ভাগে ভাগ করি। ৮।  উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য ........ প্রয়োজন। 
৯।  পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর ........। ১০। বানর, কাঠবিড়ালি, পোকামাকড় ইত্যাদি ........ বাস করে। ১১। প্রাণীর মৃতদেহ পচে ........ সারে পরিণত হয়। ১২। পরাগায়ণের ফলে উদ্ভিদের ........ সৃষ্টি হয়। ১৩। উদ্ভিদ সূর্য থেকে ....... পায়। ১৪। ........ থেকেই প্রতিটি খাদ্যশৃঙ্খলের শুরু। ১৫। উদ্ভিদ নিজের ....... নিজেই তৈরি করতে পারে। ১৬। সবুজ পাতার ....... খাদ্য তৈরিতে সহায়তা করে। ১৭। সব প্রাণীই বায়ু থেকে ........ গ্রহণ করে। ১৮। বীজ থেকে নতুন ....... জন্মায়। উত্তর ১. কার্বন ডাই-অক্সাইড ২. পরাগায়নে ৩. পানি ৪. আবাসস্থান ৫. বাঘ ৬. খাদ্যজাল ৭. জীব ও জড় ৮. পানি ৯. একে অপরের ওপর নির্ভরশীল ১০. গাছে ১১. প্রাকৃতিক ১২. বীজ ১৩. শক্তি ১৪. সবুজ উদ্ভিদ ১৫. খাদ্য ১৬. ক্লোরোফিল ১৭. অক্সিজেন ১৮.  উদ্ভিদ