‘ক্রাইম পেট্রোল দেখে চুরির দীক্ষা’

‘আইনশৃঙ্খলা বাহিনীর’ পিস্তলসহ তরুণ গ্রেপ্তার

রাজধানীর পল্লবী এলাকা থেকে মো. সোহান নামে এক পেশাদার চোরকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গত মঙ্গলবার ক্যান্টনমেন্ট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত একটি বিদেশি পিস্তলসহ তাকে গ্রেপ্তার করে। গতকাল রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।

সুদীপ কুমার জানান, গত ১৭ ফেব্রুয়ারি আমিনুল ইসলাম নামে এক ব্যক্তির ক্যান্টনমেন্ট এবং পল্লবী থানায় করা চারটি চুরির মামলায় গ্রেপ্তার করা হয় সোহানকে। তার থেকে একটি ৭.৬২ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড পিস্তলের গুলি, ৩০০ গ্রাম গাঁজা, একটি স্টেইনলেস স্টিলের চাকু, একটি ক্ষুর উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, সোহানের চুরির কৌশল ছিল অভিনব। বিভিন্ন চ্যানেলে নিয়মিত ক্রাইম পেট্রোল দেখার মাধ্যমে চুরির কাজে লিপ্ত হয়। চুরির জন্য দিনের বেলাকে সে বেছে নিত। যেসব বাসায় লাইট এবং ফ্যান বন্ধ থাকে, সিকিউরিটি গার্ড নেইসেসব বাসা টার্গেট করত।