না.গঞ্জে গ্যাসের আগুন

দগ্ধ আরও ১ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড সাহেবপাড়া এলাকায় গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের ৮ জনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবুল বাশার ইমন (২৮)। গতকাল সোমবার ভোরে তিনি মারা যান। গত ১২ দিন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে তিনজনের মৃত্যু হলো। দগ্ধ আরও পাঁচজনের চিকিৎসা চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, আগুনের ঘটনায় মা নূরজাহান

বেগম (৭০), ছেলে কিরণ (৫৫) ও নাতি আবুল বাশার ইমনসহ (২৮) এ পর্যন্ত তিনজন মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন ওই পরিবারটির আরও ৫ সদস্য। তবে তারা কেউই আশঙ্কামুক্ত নন।