চসিক নির্বাচন

ইসলামিক ফ্রন্টের মেয়র প্রার্থীর নাম ঘোষণা

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। গতকাল সোমবার দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এইচ এম মুজিবুল হক শুক্কুর। তিনি জানান, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম-সম্পাদক মাওলানা এম ওয়াহেদ মুরাদকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। চেয়ার প্রতীক নিয়ে চসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুরাদ।  এর আগে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও চট্টগ্রাম-৮ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী ছিলেন ওয়াহেদ মুরাদ। তিনি সাবেক এমপি কফিল উদ্দিন চৌধুরীর ছেলে।