পুলিশের প্রথম জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে নবাগত পুলিশ এফসি। গতকাল তারা ২-১ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। আবাহনী লিমিটেডের কাছে হেরে লিগ শুরু করা পুলিশ এফসি নিজেদের দ্বিতীয় ম্যাচে লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সঙ্গে ১-১ ড্র করেছিল। সিলেট জেলা স্টেডিয়ামে অপর ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের হয়ে গোল করেন সুলেমান দিয়াবাতে ও শাহেদ।