সুইমিং পুলে স্বামীর সঙ্গে অন্তরঙ্গ শ্রাবন্তী

আকাশ থেকে নেমে আসছে রোদের দল। শরীর ছুঁয়েছে জলের বুক। বাহুডোরে স্বামী। এক সন্তানের জননী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এমনই একটি রোমান্টিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সেখানে দেখা যাচ্ছে সুইমিং পুলে স্বামী রোশন সিংয়ের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন নায়িকা। ইনস্টাগ্রামে ‘টলিউড অনলাইন’ এই ছবিটি শেয়ার করেছে।

ধারণা করা হচ্ছে ছবিটি থাইল্যান্ডের। কিছুদিন আগে সেখান থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন টলিউড ডিভা।

ছবির মতো আসলেই ফুরফুরে সময় কাটাচ্ছেন শ্রাবন্তী। বেশ কয়েকদিন পরে সিনেমায় ফিরছেন। মুক্তির অপেক্ষায় আছে তার ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমা ‘কাবেরী অন্তর্ধান’।  

এর আগে বহু সিনেমা করলেও প্রসেনজিতের মতো তারকার সঙ্গে জুটি বাঁধা হয়নি নায়িকার। তাই ছবিটি নিয়ে উচ্ছ্বাসে ভাসছেন তিনি।