বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, পাপিয়া শাসক দলের অনেকের মনোরঞ্জন করতেন। তাই পাপিয়া ও তার সঙ্গে থাকা নারীনেত্রীদের ডিএনএ টেস্ট করা হোক। তারা এইচআইভি পজেটিভ কি না সে পরীক্ষাও করা হোক।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আলাল বলেন, জাতিকে ধ্বংস করে সেই ধ্বংসস্তূপের ওপর প্রমোদ ভবন তৈরি করবেন সেই প্রমোদ ভবন গুঁড়িয়ে দেওয়া হবে। সুতরাং খালেদা জিয়া মুক্তি না পেলে গণতন্ত্র ফিরে আসবে না।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।