আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

কাজের জন্য বিদেশ যাত্রা হবে। কর্মক্ষেত্রে কর্মচারীদের ক্ষমতা বাড়বে। ব্যয় বাড়বে।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

দূরদেশ ভ্রমণে আয় বাড়বে এবং আশা পূরণ হবে। তবুও কর্মে তৃপ্তি পাওয়া যাবে না।

মিথুন : ২১ মে-২০ জুন

নিজের স্বাস্থ্য ভালো না হলেও স্ত্রীর স্বাস্থ্য কিছুটা ভালো হবে। বৈদেশিক বাণিজ্যে কাজের চাপ বাড়বে। স্ত্রীর আয় বাড়তে পারে।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

কাজ উপলক্ষে স্ত্রী দূরে যেতে পারে। নিজেরও বিদেশ ভ্রমণ যোগ আছে। স্বাস্থ্যের যত্ন নিন।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

চর্ম ও রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। স্ত্রীর আয় বাড়লেও স্বাস্থ্য ভালো যাবে না। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর রাখুন।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

স্বামী-স্ত্রী উভয়ের বিদেশ ভ্রমণ যোগ আছে। রোগের জন্য মনে অতৃপ্তি আসবে। কর্মে অবসাদ দেখা দিবে।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

যৌন ও চর্ম রোগের ভয় আছে। মায়ের স্বাস্থ্য ভালো না থাকলেও বন্ধুদের সাহায্য অব্যাহত থাকবে। স্ত্রীর জন্য ব্যয় বাড়বে।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর

কাজে আত্মীয়দের সহযোগিতা পাওয়া যাবে। মায়ের শরীর ভালো থাকবে না। কাজের ফল দেরিতে পাবেন।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

স্বাস্থ্য ভালো নয়। আয় সামান্য বাড়বে। মায়ের বিদেশ ভ্রমণ যোগ আছে।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

চর্ম ও হৃদরোগের ভয় আছে। সামান্য আয় বাড়বে। স্বল্প ভ্রমণ শুভ ও আনন্দময় হবে।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

নানা রোগের সৃষ্টি হবে। ব্যয় বাড়বে। আয় কিছুটা বাড়বে।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

রোগ ভয় যোগ আছে। তবে বিদেশ গমন শুভ হবে। আশা পূরণ দেরিতে হবে এবং ব্যয় বাড়বে।