ঢাক-ঢোল, কাশীর বাদ্য আর উলুধ্বনিতে পরিবার পরিজনের উপস্থিতিতে বিবাহ পূর্ব গায়েহলুদ হয়ে গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার সৌম্য সরকারের।
বুধবার দুপুরে মঙ্গলধ্বনি, ঢাক-শাখ-সানাই আর বাদ্য বাজনায় উদ্ভাসিত হয়ে ওঠে সৌম্যর সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ার বাড়ি।
এ সময় হলুদ মাখিয়ে সৌম্য সরকারকে জন্য আশীর্বাদ করেন বাবা-মা, ভাই-ভাবিসহ পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা।
এই একই হলুদ নিয়ে কনে প্রিয়ন্তী দেবনাথ পূজার খুলনার বাড়িতে যাবেন স্বজনরা। সেই হলুদেই স্নাত হবেন কনে পূজা।
আবির রাঙা বাসন্তী বিকেলে বর সাজে সৌম্য সরকার রওনা হবেন খুলনা ক্লাবের উদ্দেশ্যে। গোধূলি লগ্নে সেখানে তারা বাধা পড়বেন সাতপাকে।
শুক্রবার রাতে বিবাহ পরবর্তী বউভাত ও সংবর্ধনা অনুষ্ঠিত হবে সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে।