যশোর-মাগুরা সড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও পথচারী এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার দুপুর পোনে ১টার দিকে ওই সড়কের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে।
বাঘারপাড়া থানার ওসি রিপন বালা জানান, মাগুরামুখি মাটি বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী বড়ুয়া বেগমকে (৭৫) চাপা দিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এসময় পথচারী ওই বৃদ্ধা ও ট্রাকের চালক আল আমিন (২৬) ঘটনাস্থলে নিহত হন। হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত ট্রাকচালক আল আমিন মাগুরার শালিখা উপজেলার হরিশপুর এলাকার বাসিন্দা এবং পথচারী বড়ুয়া বেগম যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট গ্রামের মুজিবর শিকদারের স্ত্রী।