মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
যৌন ব্যাধি বা ডায়াবেটিস রোগে আক্রান্ত হতে পারেন। বিদেশ যাত্রা যোগ আছে। প্রেম ও রোমাঞ্চ শুভ।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
স্ত্রীর আয় বাড়বে। সংসারে অতৃপ্তি অনেকটা কমবে। বিদেশ ভ্রমণে ব্যয় বাড়বে।
মিথুন : ২১ মে-২০ জুন
স্ত্রী নানা রোগে ভুগবে। প্রেমে কৃতকার্য লাভ হবে। আশা পূরণ হতে পারে।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
গায়ের ব্যথা ও স্নায়ুরোগ বাড়তে পারে। বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পাবে। কাজের চাপ বাড়বে।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
সন্তানের স্বাস্থ্য ভালো না থাকলেও লেখাপড়ায় উন্নতি করবে। দূর দেশে ভ্রমণ আছে। স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
স্ত্রীর রোগ ও আয়ও বাড়বে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। কাজে আগ্রহহীনতা ও মানসিক দুর্বলতা দেখা দেবে।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
স্বামী-স্ত্রী উভয়ের বিদেশ ভ্রমণ যোগ আছে। ব্যবসায় নতুন ক্রেতা পাওয়া যাবে। স্ত্রীর শরীরের প্রতি নজর দিন।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
আয় বাড়বে। ঠান্ডা ও যৌন রোগ বাড়তে পারে। সংসারে শান্তি বজায় থাকবে।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
দেহে নানা রোগ আক্রমণ করবে। তবুও সম্পদ বৃদ্ধি হবে। প্রেম ও রোমাঞ্চ শুভ।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
দেহে চর্ম ও পেটের রোগ দেখা দিতে পারে। সম্পদ বিক্রির পরিবেশ আসবে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
রোগ থাকলেও আশা পূরণ হবে। সম্পদ বাড়বে। স্বল্প ভ্রমণ লাভজনক হবে।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
ব্যবসায় গতি পাবে। আয় বেশ বাড়বে। কাজের চাপ থাকলেও সংসারে অশান্তি আসবে না।