ফুটবলে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ মধ্যকার লড়াই মানেই অন্যরকম রোমাঞ্চ। আরও একবার রোমাঞ্চকর এই ক্লাসিকো লড়াই দেখার দুয়ারে ফুটবলপ্রেমীরা।
সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার বাংলাদেশ সময় রাত ২টায় লা লিগার ম্যাচে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দল দুটি। সংখ্যায় সংখ্যায় দেখা যাক দল দুটির পুরোনো রেকর্ডগুলো:
২৭৭: সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৭৭ বার মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও রিয়াল। যার ১১৫টি জিতেছে বার্সেলোনা, ৯৯টি রিয়াল মাদ্রিদ, ৬২ ম্যাচ ড্র হয়েছে। তবে লা লিগায় দু’দল সমান ৭২ ম্যাচ জিতেছে।
২৮: এখন পর্যন্ত এল ক্লাসিকো লড়াইয়ে হ্যাটট্রিক হয়েছে ২৮টি।
০২: লা লিগায় দুটি করে হ্যাটট্রিক আছে চার জনের-সান্তিয়াগো বার্নাবেউ (রিয়াল মাদ্রিদ), জেমি নাজকানো (রিয়াল মাদ্রিদ), ফ্রেঞ্চ পুসকাস (রিয়াল মাদ্রিদ), লিওনেল মেসি (বার্সেলোনা)।
০৩: সবশেষ মাদ্রিদ খেলোয়াড় হিসেবে বার্সেলোনার বিপক্ষে ৩ গোল করেছেন চিলির ইভান জামোরানো, ১৯৯৫ সালে।
১১: ১- এল ক্লাসিকোর সবচেয়ে বড় জয়টি পেয়েছে রিয়াল মাদ্রিদ। ১৯৪৩ সালে বিতর্কিত কোপা সেমিফাইনালে তারা ওই ব্যবধানে হারিয়েছিল বার্সেলোনাকে।
২৬: সব এল ক্লাসিকো মিলিয়ে এখন পর্যন্ত সর্বাধিক ২৬ গোল করেছেন বার্সেলোনার লিওনেল মেসি। তার পরেই আছেন আল ফ্রেডো ডি স্টেফানো ও ক্রিস্টিয়ানো রোনালদো। দুজনের গোলই ১৮। বর্তমান দলে থাকা খেলোয়াড়দের মধ্যে মেসি বাদে রিয়ালের বেনজেমা করেছেন ৯ এবং বার্সার হয়ে লুইস সুয়ারেজ করেছেন ১১ গোল।
২৪: ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত রিয়াল মাদ্রিদের জালে ২৪ বার বল পাঠিয়েছে বার্সেলোনা। আর ১৯৬২-৬৫ পর্যন্ত রিয়াল টানা ৭ ম্যাচ জিতেছিল বার্সার বিপক্ষে, যা এল ক্লাসিকোতে টানা জয়ের রেকর্ড।
১৮৫: টেলিভিশনে সবচেয়ে বেশি দর্শক দেখা ম্যাচগুলোতে এল ক্লাসিকো থাকে। ২০১৭ সালে বার্নাব্যুতে রিয়াল-বার্সার ম্যাচ ১৮৫টি দেশের ৬৫০ মিলিয়ন মানুষ দেখেছিল।