বাংলাদেশ পুলিশ
পদ ও যোগ্যতা : সাঁট-মুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর ২ জন। ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক বা সমমান। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০, বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। পরিসংখ্যান সহকারী ১ জন। পরিসংখ্যান বিষয়ে স্নাতক বা সমমান পাস। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ১৯ জন। ২য় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে এইচএসসি পাস এবং বাংলা, ইংরেজি টাইপিং গতি যথাক্রমে ২০ ও ২০ প্রতি মিনিটে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ১ ফেব্রুয়ারিতে বয়স ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারি। http://phqcr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানো যাবে ২৪ মার্চ বিকেল ৫টা পর্যন্ত।
যোগাযোগ : বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৪ ফেব্রুয়ারি, পৃষ্ঠা ৬
ব্র্যাক
পদ ও যোগ্যতা : ড্রাইভার। ন্যূনতম অষ্টম বা সমমান পাসসহ মোটরযান চালনার লাইসেন্স থাকতে হবে। ভারী যান চালনার লাইসেন্সধারীদের অগ্রাধিকার। মোটরযান চালনায় ৫ বছরের অভিজ্ঞতা। মাসিক বেতন : আলোচনাসাপেক্ষ। মাসিক বেতন ছাড়াও ব্র্যাকের নিয়ম অনুসারে অন্যান্য সুবিধাদি পাওয়া যাবে। আবেদন ১ মার্চ পর্যন্ত। যোগাযোগ : ব্র্যাক, হিউম্যান রিসোর্স অ্যান্ড লার্নিং ডিভিশন, আরডিএ সেকশন, ব্র্যাক সেন্টার, (৫ম তলা) ৭৫ মহাখালী, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২১ ফেব্রুয়ারি, পৃষ্ঠা ৯
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
পদ ও যোগ্যতা : অফিসার/সিনিয়র অফিসার/প্রিন্সিপাল অফিসার/সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ইঞ্জিনিয়ারিং)। এমএসসি/বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং/ফুড ইঞ্জিনিয়ারিং/টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অথবা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ থাকা চলবে না। ১৫ মার্চ তারিখে অফিসার পদে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩২ বছর এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র অফিসার পদের বয়স সর্বোচ্চ ৩৬ বছর এবং ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রিন্সিপাল অফিসার পদে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৪০ বছর এবং ৬ বছরের অভিজ্ঞতা ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে ৪২ বছর এবং আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ব্যাংকের বেতন কাঠামো অনুসারে। career. islamibankbd.com এই ওয়েবের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানো যাবে ১ মার্চ পর্যন্ত। যোগাযোগ : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ঢাকা।
সূত্র : কালের কণ্ঠ , ২৪ ফেব্রুয়ারি, পৃষ্ঠা ৭
গ্রন্থনা : আনিকা তাহসিন