তৃতীয় লিঙ্গদের ঘর বানাতে দেড় কোটি টাকা দিলেন অক্ষয়

বলিউড অভিনেতা অক্ষয় কুমার ‘তৃতীয় লিঙ্গ’দের দাঁড়িয়েছেন। তার সঙ্গী ‘লক্ষ্মী বম্ব’- এর নির্দেশক রাঘব লরেন্স। তারা চেন্নাইয়ে তৃতীয় লিঙ্গদের ঘর বানাতে দিলেন দেড় কোটি টাকা।

এই প্রথম মাথার ওপর পোক্ত ছাদ পেতে চলেছেন সেখানকার প্রান্তবাসীরা।

সোশ্যাল মিডিয়ায় সেই খবর ছড়াতেই নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ অক্ষয়ের। একই সঙ্গে ফের ছকভাঙা সমাজসেবায় শামিল তিনি।

রাঘব লরেন্স সোশ্যালে তৃতীয় লিঙ্গদের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ ধন্যবাদ জানান অক্ষয়কে।

তিনি বলেন, তাকেও অক্ষয় এমন ভালো কাজে যুক্ত করার জন্য গর্ব বোধ করছেন। খুব শিগগিরই মুক্তি পাবে অক্ষয় কুমার-রাঘব লরেন্সের ‘লক্ষ্মী বম্ব’।

এদিকে অক্ষয় কুমারের আরেকটি ছবি ‘সূর্যবংশী’র এর ট্রেলারও মুক্তি পেয়েছে। এই ছবি নিয়েও ভক্তরা যথেষ্ট উত্তেজিত।

এখানে অক্ষয়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।

রোহিত শেঠি পরিচালিত ছবিটির মুক্তি ২৪ মার্চ।