ইমরান হুসাইন
সহকারী প্রধান শিক্ষক, ইক্বরা চাইল্ড ক্যাডেট অ্যাকাডেমি, সাতক্ষীরা
তৃতীয় অধ্যায়
চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন-২০ : একশ লিচুর দাম ৩০০ টাকা হলে, ৩৫টি লিচুর দাম কত?
উত্তর : ১০৫ টাকা
প্রশ্ন-২১ : ৪টি কলমের দাম ৮০ টাকা হলে ১০টি কলমের দাম কত?
উত্তর : ২০০ টাকা
প্রশ্ন-২২ : ১ হালি ডিমের দাম ৩২ টাকা হলে, ৭টি ডিমের দাম কত?
উত্তর : ৫৬ টাকা
প্রশ্ন-২৩ : কন্যার বয়সের ৫ গুণ ৮০ হলে, কন্যার বয়স কত?
উত্তর : ১৬ বছর
প্রশ্ন-২৪ : ৫ জনের জন্য ৫০০ গ্রাম চাল প্রয়োজন হলে, ২৫ জনের জন্য কত কেজি চাল লাগবে?
উত্তর : ২.৫ কেজি
প্রশ্ন-২৫ : ৫টি কলমের দাম ৮৫ টাকা হলে, ৮টি কলমের দাম কত?
উত্তর : ১৩৬ টাকা
প্রশ্ন-২৬ : ১ ডজন কলার দাম ১৫০ টাকা হলে, ১ হালি কলার দাম কত?
উত্তর : ৫০ টাকা
প্রশ্ন-২৭ : মাতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ। মাতার বয়স ৬৫ বছর হলে, পুত্রের বয়স কত?
উত্তর : ১৩ বছর
প্রশ্ন-২৮ : দিয়ার বয়স ২০ বছর। তার বয়সের দ্বিগুণের সাথে কত বছর যোগ করলে যোগফল ২৪ বছর হবে?
উত্তর : ৪ যোগ করলে
প্রশ্ন-২৯ : ৪টি কলমের দাম ৮০ টাকা। ১০টি কলমের দাম কত?
উত্তর : ২০০ টাকা
প্রশ্ন-৩০ : মিনা ৪ মিনিটে ২০০ মিটার হাঁটে। আধা ঘণ্টায় সে কত মিটার হাঁটতে পারবে?
উত্তর : ১৫০০ মিটার
প্রশ্ন-৩১ : একটি আপেলের দাম ১২ টাকা হলে, ১ ডজন আপেলের দাম কত?
উতর : ১৪৪ টাকা
প্রশ্ন-৩২ : নিশি ৬৪ টাকা দিয়ে ১৬টি পেনসিল কিনল । ২৪টি পেনসিল কেনার জন্য সে কত টাকা দেবে?
উত্তর : ৯৬ টাকা
প্রশ্ন-৩৩ : দুই পুত্র ও মাতার বয়সের যোগফল ৫৫ বছর। পাঁচ বছর পরে তাদের বয়সের যোগফল কত হবে?
উত্তর : ৭০
প্রশ্ন-৩৪ : ফাহিম সাহেব এক মাসে যদি ২৫০০ টাকা সঞ্চয় করেন, তবে ১ বছরে কত টাকা সঞ্চয় করবেন?
উত্তর : ৩০০০০ টাকা
প্রশ্ন-৩৫ : ৩ হালি কলার দাম ৬০ টাকা। ১টি কলার দাম কত?
উত্তর : ৫ টাকা
প্রশ্ন-৩৬ : ৬টি পেনসিলের দাম ২৪ টাকা হলে, ১টি পেনসিলের দাম কত?
উত্তর : ৪ টাকা
প্রশ্ন-৩৭ : একটি দোকানে ৩০টি সাইকেল আছে। প্রতিটি সাইকেলের মূল্য ৫৫০০ টাকা হলে, সবগুলো সাইকেলের মূল্য কত টাকা?
উত্তর : ১৬৫০০০ টাকা