বারাণসীতে একাই গঙ্গা আরতি সারলেন সারা

বলিউডের নবাগত নায়িকা সারা আলি খান ঘুরতে ভালোবাসেন। পরিবারের সঙ্গে নয়তো বন্ধুর সঙ্গে প্রায়ই তাকে কোথাও না কোথাও ঘুরতে যেতে দেখা যায়।

তার সোমবারের গন্তব্য ছিল বারাণসী।

বারাণসীর ঘাট থেকে বেশি কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

দেখা গেছে, সাদা সালোয়ার-কামিজ পরে ঘাটে বসে সারা। মাথায় ওড়না চাপা দিয়ে গঙ্গা আরতিতেও অংশ নিতে দেখা গেছে তাকে।

বছরের শুরুতে সারা আলি খান মা অমৃতা সিং এবং ভাই ইব্রাহিমকে নিয়ে মালদ্বীপে গিয়েছিলেন।

বারাণসীর উদ্দেশ্যে যাত্রার আগে তিনি লেখেন, ‘বাড়িতে একা’ থাকায় মানডে ব্লু-এ মন খারাপ তার। ফলে, গন্তব্য বারাণসী। পাশাপাশি তিনি মিস করছেন মা-ভাইকে।

গত মাসে মুক্তি পেয়েছে সারা আলি খান-কার্তিক আরিয়ানের ‘লাভ আজ কাল।’ ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবি মোটামুটি ব্যবসা করেছে।

সারার আগামী ছবি ডেভিড ধাওয়ানের ‘কুলি নং ১’। কমেডি ঘরানার এই ছবিতে বরুণ ধাওয়ান সারার বিপরীতে। মুক্তি পাবে আগামী ১ মে।