অষ্টম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) মেলা শুরু হচ্ছে আজ। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ৯ দিনব্যাপী এই মেলার পর্দা নামবে আগামী ১২ মার্চ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এর উদ্বোধন করবেন। এছাড়া উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে ধারণা দিতে মেলা কেন্দ্রে ৫টি সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কোনো প্রকার প্রবেশমূল্য ছাড়াই যেকেউ মেলা প্রদর্শন করতে পারবেন।