আইসিইউর ভেন্টিলেটর ক্রয়

বিএসএমএমইউর সাবেক রেজিস্ট্রারসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ভেন্টিলেটর ক্রয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৯ সালে শাহবাগ থানায় দায়ের করা মামলায় এই অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়। মামলাটি তদন্ত করেন দুদকের উপপরিচালক এস এম রাশেদুর রেজা।

অভিযোগপত্রের আসামিরা হলেন, বিএসএমএমইউর সাবেক রেজিস্ট্রার ও ক্রয় কমিটির সদস্য সচিব ডা. কাজী এবাদুল্লাহ ও সিমেন্স বাংলাদেশের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) সাজ্জাদ হোসেন।