সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ।
টুইটার পোস্টে এক প্রতিক্রিয়া সিনেমা প্রযোজক জেমিমা জানান, ভুল তথ্য দিয়ে তাকে প্রায় নগ্ন দেখানোর চেষ্টা করা হয়েছে।
নিজের ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে বুধবার একটি পোস্ট করেছেন জেমিমা। সেখানে তিনটি ছবি পোস্ট করেন তিনি। তাতে একটি সংবাদের স্ক্রিনশট এবং তার দু’টি ছবি রয়েছে।
একটি ছবিতে দেখা যাচ্ছে তিনি স্কার্ট পরে হেঁটে আসছেন। শেষ ছবিতে দেখা যাচ্ছে, তিনি গাড়ি থেকে বের হচ্ছেন। আর সেই সময় তার স্কার্ট একটু ওপরে উঠে গিয়েছে। সেই দৃশ্যই ক্যামেরাবন্দী করে পাপারাজ্জিরা।
জেমিমার দেয়া স্ক্রিনশটটিতে লেখা রয়েছে, “ছবিতে দেখা যাচ্ছে তিনি কোনো অন্তর্বাস পরেননি।” তবে ব্রিটিশ তারকার দাবি, তিনি স্বচ্ছ অন্তর্বাস পরেছিলেন।
তাকে ‘প্রায় নগ্ন’ দেখানোর জন্য পাপারাজ্জিদের আক্রমণও করেন জেমিমা। পাশাপাশি ফটোগ্রাফারদের ঝুঁকে পড়ে ছবি তোলার প্রবণতারও সমালোচনা করেছেন তিনি।
জানা যায়, জেমিমার এই ছবি ২০০৮ সালের। লন্ডনের এক রেস্তোরাঁয় ফিল্ম ও টেলিভিশন পুরস্কারের (বাফটা) অনুষ্ঠানের আগের পার্টিতে যোগ দেন তিনি। সেখানেই পাপারাজ্জিরা এই ছবি তোলে তার।