কিউইদের ওয়ানডে দলে জেমিসন

চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচ সিরিজের নিউজিল্যান্ড ওয়ানডে দলে ফিরেছেন ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন ও ম্যাট হেনরি। জায়গা ধরে রেখেছেন অলরাউন্ডার কাইল জেমিসনও। ১৩, ১৫ মার্চ সিডনিতে এবং ২০ মার্চ হোবার্টে হবে ম্যাচ তিনটি। এরপর দু’দল খেলবে তিনটি টি-টোয়েন্টি। গত জানুয়ারিতে দুটি টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

১৫ সদস্যের দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটকিপার), জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও রস টেইলর।