আমার সঙ্গে সিনেমা করেই ক্যাটরিনা ভালো অভিনেত্রী: সালমন

বলিউডের ভাইজানখ্যাত সালমান খান বলেছেন, তার সঙ্গে ‘ব্যাক টু ব্যাক’ সিনেমা করেই ভালো অভিনেত্রী হতে পেরেছেন ক্যাটরিনা কাইফ। নিজের এক সময়ের প্রেমিকাকে নিয়ে  এমনটাই দাবি করেছেন সালমান।  

কমেডিয়ান কপিল শর্মার টিভি শো-র মঞ্চে ক্যাট-সালমানের পুরোনো এক ভিডিও নেট দুনিয়ায় হঠাৎই ভাইরাল। সেই ভিডিয়োতেই দেখা যায় সালমান বলছেন, সুন্দর তো ও ছিলই। কিন্তু আমার সঙ্গে দু’তিনটি ছবি করার পর থেকেই ভালো অভিনেত্রী হয়ে উঠেছে ক্যাটরিনা।

মজার ছলে সালমান আরও বলেন,  ‌‘ভারত' ছবিতে আমার সঙ্গে অভিনয় করার পর নিজেকে তো ভারতী মনে করছে ও। আর ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর টাইগ্রেস (বাঘিনী)।

সালমানের ওই কথা শোনার পর হাসিতে ফেটে পড়েন অনুষ্ঠানের উপস্থাপক কপিল। কপট রাগ দেখিয়ে হাসতে থাকেন ক্যাটরিনা নিজেও।

মূলত সালমানের হাত ধরেই বলিউডে অভিষেক হয়েছিল ক্যাটরিনার। ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া’, ‘পার্টনার’, ‘এক থা টাইগার’ —সালমানের সঙ্গে তার প্রতিটি ছবিই বক্স অফিসে হিট করেছে। এক সময় তাদের প্রেম ছিল ‘টক অব দ্য টাউন’। কিন্তু ২০১০ নাগাদ ব্রেকআপ হয়ে যায় ওই জুটির।

তবে পরবর্তীকালে সংবাদমাধ্যমকে ক্যাটরিনা বলেছিলেন, সালমানই ছিলেন তার প্রথম প্রকৃত ভালোবাসা। ব্রেকআপ হয়ে গেলেও আজও তারা ভালো বন্ধু। একসঙ্গে ইভেন্ট থেকে মুভি—চলছে পুরো দমেই।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া