সুধীর বরণ মাঝি
শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, চাঁদপুর
প্রথম অধ্যায় : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম
বহুনির্বাচনী
(গতকালের পর)
২১. বর্তমানে ঢাকা শহরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এর মাধ্যমে ইতিহাসের কোন ঘটনাকে ইঙ্গিত করা হয়েছে?
ক. দেশভাগ
খ. বঙ্গভঙ্গ
গ. ভারত-পাকিস্তান সৃষ্টি
ঘ. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়
২২. ব্রিটিশ শাসনামলে নারী সমাজ পিছিয়ে ছিল কেন?
ক. সামাজিক অনুশাসনের জন্য
খ. ব্রিটিশদের কঠোর নীতির জন্য
গ. ধর্মীয় গোঁড়ামির জন্য
ঘ. শিক্ষা গ্রহণে অনাগ্রহের জন্য
২৩. সুশাসন প্রতিষ্ঠায় বাংলাকে দুই ভাগে ভাগ করার প্রস্তাব দেন কে?
ক. লর্ড কার্জন খ. লর্ড ক্লাইভ
গ. লর্ড বেন্টিংক ঘ. লর্ড কর্নওয়ালিস
২৪. কোন শক্তির হাতে সেন শাসনের অবসান ঘটে?
ক. আর্য খ. মৌর্য
গ. পাল ঘ. মুসলিম
২৫. বাংলায় স্বাধীন সুলতানি আমলের অবসান ঘটে কত সালে?
ক. ১২০৬ সালে খ. ১৩৩৮ সালে
গ. ১৫৩৮ সালে ঘ. ১৫৭৬ সালে
২৬. এ দেশে ইংরেজদের শিক্ষা বিস্তারের ফলে
ক. প্রচলিত বিশ্বাস ভঙ্গ হয়
খ. মানুষের মনে হিংসা দানা বাঁধে
গ. ভ্রাতৃত্ব গড়ে ওঠে
ঘ. জনমনে অসন্তোষ সৃষ্টি হয়
২৭. ইংরেজরা কীভাবে অনুগত শ্রেণি তৈরি করেছিল?
ক. দেশ বিভাগের মাধ্যমে
খ. কুসংস্কার দূরীকরণের মাধ্যমে
গ. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে
ঘ. ভারত শাসন আইন প্রবর্তন করে
২৮. কারা সর্বপ্রথম বাংলা তথা ভারতে আসেন?
ক. ইংরেজরা খ. ওলন্দাজরা
গ. দিনেমাররা ঘ. পর্তুগিজরা
২৯. ব্রিটিশ ভারতে প্রথম ভাইসরয় কে ছিলেন?
ক. লর্ড কার্জন খ. লর্ড ক্যানিং
গ. লর্ড বেন্টিংক ঘ. লর্ড হাডিঞ্জ
৩০. ১৮৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কেন প্রতিষ্ঠা করা হয়?
ক. গবেষণার জন্য
খ. মুসলমানদের সন্তুষ্টি করার জন্য
গ. হিন্দুদের সন্তুষ্টি করার জন্য
ঘ. ব্রিটিশদের শাসন প্রতিষ্ঠা করার জন্য
উত্তর
২১. খ, ২২. ক, ২৩. ক, ২৪. ঘ, ২৫. গ, ২৬. ক, ২৭. গ, ২৮. ঘ, ২৯. খ, ৩০. ক।