মুন্সীগঞ্জের শ্রীনগরে অনুষ্ঠিত হলো মহা সাধক আবদুস সাত্তার দেওয়ান চিশতীর ১৮তম পবিত্র ওরস ও দোয়ার মাহফিল। গত ৩ মার্চ উপজেলার বাগবাড়ি গ্রামে ৫ হাজারের বেশি মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয় দেওয়ান ই খাজা শেষ দর্শন দরবার শরিফের এই মাহফিল। মাহফিলে দরবার শরিফের গদিনশিন লিটন দেওয়ান চিশতীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন আলহাজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী। দ্বিতীয় বক্তা ছিলেন মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী। মাহফিল চিশতীয়া, কাদেরীয়া তরিকাত অনুসারী, আহলে বায়েত ও পাক পান জাতনের অনুসারী, আশেকানে আউলিয়া, সুফি ও ফকির দরবেশদের উপস্থিতিতে জিকির আসকার, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।