সিরিয়ায় ইদলিবে যুদ্ধ বন্ধে তুরস্ক ও রাশিয়ার মধ্যে শান্তি চুক্তি হয়েছে। মস্কোতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়।
আলজাজিরা জানায়, ইদলিব পরিস্থিতি নিয়ে আলোচনায় বৃহস্পতিবার মস্কো সফর করেন এরদোয়ান। পুতিনের সঙ্গে ছয় ঘণ্টার একটি বৈঠকে দুজনে অস্ত্রবিরতিতে সম্মত হন।
বৈঠক শেষে এরদোয়ান সাংবাদিকদের সামনে বলেন, ‘আজ মধ্যরাত ১২টা এক মিনিট থেকে ইদলিবে শান্তিচুক্তি কার্যকর হবে।’
তবে সিরিয়ার আসাদ বাহিনী হামলা অব্যাহত রাখলে আঙ্কারা চুপ থাকবে না এবং তার বিরুদ্ধে পুরোপুরি শক্তি প্রয়োগ করবে বলে সতর্ক করেন তুর্কি প্রেসিডেন্ট।
পুতিন জানান, তুরস্কের সঙ্গে রাশিয়া সব সময় একমত হতে না পারলেও আশা করা যাচ্ছে এই চুক্তি ইদলিবে নিরাপত্তা অঞ্চলে যুদ্ধ নিরসনে শান্তি ফিরিয়ে আনবে।
গত ডিসেম্বর থেকে ইদলিবে বিদ্রোহীদের আস্তানায় রুশ সমর্থিত আসাদ বাহিনীর নতুন করে হামলায় প্রায় দশ লাখ মানুষ তুরস্কের সীমান্তের দিকে ধাবিত হতে বাধ্য হয়েছে।
এমন পরিস্থিতিতে ভয়াবহ শরণার্থী সংকট ঠেকাতে আসাদ বাহিনীর সঙ্গে সরাসরি যুদ্ধে নামে তুর্কি বাহিনী। গত এক সপ্তাহে হামলা পাল্টা হামলায় সিরিয়া এবং তুরস্ক দুপক্ষেরই প্রাণহানি হয়েছে।
বুধবার তুরস্ক তাদের দুজন সৈন্যের নিহত হওয়ার খবর স্বীকার করে। এ নিয়ে ইদলিবে নিহত তুর্কি সৈন্যের সংখ্যা সরকারি হিসাবেই ৫০ ছাড়িয়ে গেছে।
অন্যদিকে তুরস্ক সিরিয়ার তিনটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে এবং দাবি করেছে তাদের হামলায় ছয়শরও বেশি সিরিয় সৈন্য এবং শিয়া মিলিশিয়া মারা গেছে।
যদিও তুরস্ক সিরিয়ায় সরাসরি রুশ সৈন্য বা রুশ যুদ্ধ বিমান টার্গেট করেনি