বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকার না চাইলে খালেদা জিয়ার জামিন হবে না। তাই চেয়ারপারসনের মুক্তির জন্য আন্দোলনই বিকল্প পন্থা। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার মওদুদ বলেন, ‘পিরোজপুরের ঘটনা প্রমাণ করে আদালত সরকারের ইচ্ছায় চলে। আন্দোলনের মাধ্যমে সরকারের পরিবর্তন করতে হবে।’
সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘জনগণ রাজপথে নামলে সরকার পালানোর পথ খুঁজে পাবে না।’ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘পিরোজপুরের ঘটনার মধ্য দিয়ে পরোক্ষভাবে বিচারকদের ভয় দেখানো হচ্ছে।’