করোনাভাইরাস: ৪ ফুট দূর থেকে চুল কাটছেন চীনা নাপিতেরা!

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে চীনে অনেক সেলুন বন্ধ হয়ে গেছে। যে ক’টি খোলা রয়েছে, সেখানকার নাপিতেরা রয়েছেন সর্বোচ্চ সতর্কতায়। এর মধ্যে কিছু জায়গায় দেখা গেল অভিনব কায়দায় চুল কাটতে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা নাপিতেরা চার ফুট লম্বা বিশেষ স্টিকের সাহায্যে গ্রাহকের চুল কাটছেন।

ওই স্টিকে চিরুনি এবং শেভার বা ছাঁটাইযন্ত্র গেঁথে তারা বিশেষ পদ্ধতিতে গ্রাহকদের চুল ছেঁটে দিচ্ছেন। হেয়ার ড্রাই বা ব্রাশ করার ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। আর গ্রাহকেরাও সতর্কতা হিসেবে মাস্ক পরে রয়েছে।

ক’দিন আগে দক্ষিণ-পশ্চিমের প্রদেশ সিচুয়ানের একটি সেলুনে ‘লং-ডিস্ট্যান্স হেয়ারকাট’র ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এক হেয়ার স্টাইলিস্ট। তিনি লেখেন, “আমাদের সুরক্ষিত থাকতে হলে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।”

যদিও সরাসরি হাতে চুল ছাঁটার মতো নিখুঁত হচ্ছিল না কাজটি। তারপরও নিরাপত্তার স্বার্থে এই পদ্ধতিতেই খুশি দুই পক্ষ।