নবম-দশম শ্রেণি : ইসলাম ও নৈতিক শিক্ষা

মুহাম্মদ মাসুম বিল্লাহ

সহকারী শিক্ষক, শের-ই-বাংলা স্কুল অ্যান্ড

কলেজ, ঢাকা

প্রথম অধ্যায় : আকাইদ ও নৈতিক জীবন

বহুনির্বাচনী

(গতকালের পর)

২১. আখিরাতে বিশ্বাস আমাদের ব্যবহারিক জীবনে কী গুরুত্ব বহন করে?

i. নৈতিক স্খলন থেকে বিরত রাখে

ii. সঠিক পথে পরিচালিত করে

iii. সৎকাজের প্রতি অনুপ্রেরণা জোগায়

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii

২২. মহানবী (স.) তার মক্কাজীবনে কীসের কথা বেশি প্রচার করেছেন?

ক. তাওহিদ ও কিয়ামত

খ. তাওহিদ ও আখিরাত

গ. কিয়ামত ও আখিরাত              

ঘ. জান্নাত ও জাহান্নাম

২৩. অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন রেখে মুখে ইমানদারসুলভ বাক্য উচ্চারণ এবং লোক-দেখানো অনুষ্ঠান সম্পন্ন করাকে কী বলে?

ক. নিফাক খ. কাফির গ. মুসলিম ঘ. সিদক

২৪. মহাবিশ্বের একাধিক সৃষ্টিকর্তা হলে শেষ পরিণাম কী হতো?

ক. মহাবিশ্ব ইতিপূর্বে একদিন ধ্বংস হতো

খ. ক্ষমতা নিয়ে লড়াই বিশৃঙ্খলা সৃষ্টি হতো

গ. আসমান-জমিনে বিশৃঙ্খলা দেখা দিত

ঘ. বিভিন্ন ¯্রষ্টা একটা আপস-মীমাংসা করত

২৫. কী করলে মানুষ ব্যর্থ ও হতাশ হয়ে যায়?

ক. শিরক খ. নিফাক গ. কুফর ঘ. কুফর ও নাফরমানি

২৬. আমাদের জান্নাত ও জাহান্নামে বিশ্বাস করতে হবে। কেননা এ বিশ্বাস

i. ইমানের অঙ্গ

ii. ইমানকে মজবুত করে

iii. পরকালে শাস্তি লাঘব করে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ঘ. i ও ii

অনুচ্ছেদের আলোকে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও

একজন ইমানদার ব্যক্তি কখনো তার নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে কাজ করতে পারে না। সে সব সময় মহান আল্লাহর ওপর ভরসা রাখে। তার কাজকর্মে সর্বদা মানবিক আদর্শ প্রতিফলিত হয়, যা অন্য সবার জন্য অনুকরণীয়।

২৭. ইমানদার ব্যক্তি ভালো ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা করেও বিফল হয়েছে। এখন সে কী করবে?

ক. আর চেষ্টা করবে না

খ. ভাগ্যকে দোষ দেবে

গ. শোকর করবে        

ঘ. সবুর করবে

২৮. মানবিক আদর্শের বিপরীত কাজ হচ্ছে

i. লোভ-লালসা

ii. পশুর ন্যায় কাজকর্ম

iii. পরোপকারিতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i গ. ii ঘ. iii

২৯. মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে কীসের জীবন বলা হয়?

ক. কবরের                 খ. কিয়ামতের

গ. আখিরাতের           ঘ. সিজজিনের

৩০. শাফাআত অর্থ কী?

ক. অনুনয় করা           খ. নির্দেশ দেওয়া

গ. অনুরোধ করা         ঘ. অনুমতি দেওয়া

উত্তর

২১. ঘ ২২. খ ২৩. ক ২৪. গ ২৫. ঘ ২৬. ক ২৭. ঘ ২৮. ক ২৯. ক ৩০. গ।