শচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা, বিরেন্দ্র শেবাগ, শিবনারায়ণ চন্দরপল নামগুলো শুনলেই নস্টালজিয়ায় ডুব দেবেন ক্রিকেটপ্রেমীরা। কিংবদন্তিরা আবারও ব্যাট-বল নিয়ে নেমেছেন মাঠে। গতকাল রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম ম্যাচে শচিনের দল ভারত লিজেন্ডস ৭ উইকেটে হারিয়েছে ব্রায়ান লারার দল উইন্ডিজ লিজেন্ডসকে।
ওয়াংখেড়েতে আগে ব্যাট করে উইন্ডিজ লিজেন্ডস নির্ধারিত ২০ ওভারে তোলে ৮ উইকেটে ১৫০ রান। চন্দরপল ৪১ বলে খেলেন ৬১ রানের ইনিংস। জহির খান নেন ২ উইকেট। জবাব দিতে নেমে শচিন-শেবাগ জুটি ওপেনিংয়ে তোলেন ৮৩ রান। শচিন ৩৬ করে আউট হলেও ৫৭ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন শেবাগ। এ ছাড়া কাইফ ১৪ এবং যুবরাজ ১০* রান করেন। আজ অস্ট্রেলিয়া লিজেন্ডস বনাম শ্রীলঙ্কা লিজেন্ডসের খেলা। ইন্টারনেট।