আতিকুর রহমান
সহকারী শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
গদ্যাংশ : পড়ে পাওয়া
১. বিভূতিভূষণ জন্মগ্রহণ করেন
ক. ১৯৭৪ সালের ১২ সেপ্টেম্বর
খ. ১৮৩৮ সালের ১২ আগস্ট
গ. ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর
ঘ. ১৮৯৮ সালের ১৫ ডিসেম্বর
২. বিভূতিভূষণের বাল্য ও কৈশোর কেটেছে
ক. প্রাচুর্যে খ. অবহেলায় গ. আভিজাত্যে ঘ. দারিদ্র্যে
৩. বিভূতিভূষণের সাহিত্যে কোনটি বিশেষভাবে লক্ষণীয়?
ক. সাহিত্য ও জীবনের সমন্বয়
খ. প্রকৃতি ও মানবজীবনের অখণ্ড রূপ
গ. মানবজীবনের প্রকৃতি বিচ্ছিন্নতার স্বরূপ
ঘ. পশুপাখি ও মানবজীবনের অখ-তা
৪. লেখক ছাড়া তার কয় বন্ধুর নামও গল্পে পাওয়া যায়?
ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয়
৫. কে প্রথমে কান খাড়া করে ঝড়ের পূর্বাভাস অনুধাবন করে?
ক. সিধু খ. বিধু গ. বাদল ঘ. নিধু
৬. কাদের মাঠের বাগানের আম বেশ বিখ্যাত?
ক. কাপালিদের খ. বোষ্টমদের গ. মুখার্জীদের ঘ. বাড়–ষৌদের
৭. লেখক ও বাদল কেন বাক্সটি নিয়ে তেঁতুলতলায় বসে?
ক. বাক্স ভেঙে দুজনে টাকা কড়ি নিতে
খ. শান্তি-ক্লান্তি নিবারণের জন্য
গ. তেঁতুলতলায় ঘুমানোর লক্ষ্যে
ঘ. পরবর্তী পরিকল্পনা নির্ণয় করতে
৮. ‘অন্যায় কাজ হয় তালা ভাঙলে।’ কথাটি কে বলেছিল?
ক. লেখক খ. বাদল গ. বিধু ঘ. অপু
৯. নরহরি জাতে ছিল
ক. বোষ্টম খ. দলিত গ. কর্মকার ঘ. সূত্রধর
১০. ‘পত্রপাঠ বিদায়’ বলতে বোঝায়?
ক. পত্র শিক্ষা পর্যন্ত পাঠদান খ. তৎক্ষণাৎ বিদায়
গ. পত্র পড়ার পর বিদায় দেওয়া ঘ. শুধু পত্র শিক্ষার আসর
১১. ‘পড়ে পাওয়া’ গল্পটির শিক্ষা থেকে শিক্ষার্থী হবে
ক. কর্তব্যপরায়ণ ও নীতিবান
খ. স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল
গ. রুচিশীল ও আধুনিক
ঘ. মননশীল ও সৃষ্টিপ্রয়াসী
১২. কর্তব্যপরায়ণতার পাশাপাশি গল্পের কিশোরদের মধ্যে দেখা গেছে কোন সুর?
ক. ঐক্যচেতনা খ. সংগ্রামী চেতনা
গ. লড়াকু মনোভাব ঘ. খামখেয়ালিপনা
উত্তর
১. গ, ২. ঘ, ৩. খ, ৪. গ, ৫. খ, ৬. ঘ, ৭. ঘ, ৮. ক, ৯. ক, ১০. খ, ১১. ক, ১২. ক, ১৩. গ ,১৪. ঘ।
(বাকি অংশ আগামীকাল)