গাজীপুরের টঙ্গীতে নিজ ঘর থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ১০টার দিকে বনমালা এলাকার একটি বাসা থেকে অনিমা বারই (২৪) নামে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই তার স্বামী রবিউল পলাতক। স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন অনিমা।
টঙ্গী পূর্ব থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, অভাবের তাড়না ও সাংসারিক খুঁটিনাটি বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শনিবার রাত ১০টার দিকে অনিমার ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় অন্য ভাড়াটিয়ারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।