যাত্রাবাড়ীতে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালীতে ৫ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। গতকাল রবিবার বিকালে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। শিশুটির মায়ের অভিযোগ, শনিবার বিকালে বাসার পাশেই মাঠে খেলা করছিল। তবে সন্ধ্যার পরও সে বাসায় ফিরছিল না। রাত ৮টার দিকে শিশুটি বাসায় ফেরে। তখন তারা বুঝতে পারেন শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। পরে রাতেই থানায় অভিযোগ দায়ের করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক আক্তার হোসেন জানান, শনিবার রাতে শিশুটির পরিবার থানায় এসে অভিযোগ দিয়েছে। শিশুটি বলেছে হৃদয় নামের একজন তাকে ডেকে নিয়ে এই কাজ করেছে। এর পরপরই আসামি ধরার চেষ্টা চলছে। শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য রবিবার বিকেলে ওসিসিতে ভর্তি করা হয়েছে।