শেকৃবিতে ভিএএসএ নির্বাচনে ভিপি রাশেদুল জিএস লুতফুল্লাহ

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ছাত্র সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর আড়াইটা থেকে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল অনুষদ ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রথম বারের মতো অনুষ্ঠিত নির্বাচনে লেভেল-৫ থেকে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন মো. রাশেদুল ইসলাম ও লেভেল-৪ থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. লুতফুল্লাহ মন্ডল।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক পদে নাছিম হাসান মিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তানভীরুল ইসলাম অপু, দপ্তর সম্পাদক পদে কামরুল হাসান তারেক, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে সরোয়ার জাহান, ক্রীড়া সম্পাদক পদে আরজু আহমেদ, প্রাণীশিক্ষা সম্পাদক পদে রাহাত মোল্লা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে চয়ন হালদারসহ মোট ১৭ জন প্রতিনিধি নির্বাচিত হন। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৫ প্রার্থী, পাঁচ লেবেল ও এমএস মিলে মোট ভোটার সংখ্যা ছিল ৫৯০ জন।

পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করে ভোট গণনা শেষে নির্বাচনটির দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়টির এনিমেল নিউট্রিশন, জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং বিভাগের প্রফেসর ড. মো. মোফাজ্জল হোসাইন সাংবাদিকদের এসব তথ্য জানান। বিশ্ববিদ্যালয়ে যেহেতু অঞ্চলিক(বঙ্গ) রাজনীতি চলে এর প্রভাব নির্বাচনে পড়েছে কি না এমন প্রশ্নের উওরে তিনি বলেন, এরকম কিছু হয়নি।