জেনারেল মোস্তাফিজের নামে সড়কের নামফলক উন্মোচন সেনাপ্রধানের

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল সোমবার রাজধানীর মহাখালী ডিওএইচএসে বসবাসকারী সশস্ত্র বাহিনী সদস্যদের সুবিধার্থে নবনির্মিত এমআই রুম উদ্বোধন করেন। একই দিন তিনি মহাখালী ডিওএইচএসের বিএটিবি গেট থেকে বনানী চেকপোস্ট পর্যন্ত সড়কটি সেনাবাহিনী সাবেক প্রধান মরহুম জেনারেল (অব.) মোস্তাফিজুর রহমান, বীরবিক্রমের নামে নামকরণ করে সড়কটির নামফলক উন্মোচন করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতস্বরূপ সেনাবাহিনীর সাবেক এ প্রধানের নামে সড়কটির নামকরণ করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।