পাকস্থলীতে ইয়াবা বহন শাহজালালে যাত্রী বাবা-ছেলে গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। তারা সম্পর্কে বাবা ও ছেলে। গতকাল সোমবার বিকেলে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার কাছে অপেক্ষাগার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন। তিনি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে গ্রেপ্তার মো. ইউনুস (৪৫) এবং তার ছেলে মো. রাসেল (১৫) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার কাছে অপেক্ষাগার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এ সময় সেখানে দায়িত্বরত আর্মড পুলিশ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।