করোনাভাইরাস মোকাবিলায় রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় শিশু দিবস ও মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুধু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে পালিত হবে জাতীয় এ দিবস দুটি।
গতকাল মঙ্গলবার গোয়ালন্দ উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়। এছাড়া মহান স্বাধীনতা দিবসের রাতে এক মিনিট সব আলো নিভিয়ে কর্মসূচি পালন করা হবে।
গোয়ালন্দ সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমানসহ স্থানীয় সুধীজন।
সভায় অধিক মানুষের সমাগত না ঘটাতে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত হয়।