বাংলাদেশ পদার্থ বিজ্ঞান সমিতি

সভাপতি মেসবাহউদ্দিন আহমেদ সম্পাদক নজরুল ইসলাম

বাংলাদেশ পদার্থবিজ্ঞান সমিতির তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৫ থেকে ৭ মার্চ পরমাণু শক্তিকেন্দ্র ঢাকায় এই সম্মেলন হয়। এতে ৩০১টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। সম্মেলন শেষে সমিতির দ্বিবার্ষিক কর্মপরিষদ (২০২০-২০২১) গঠন হয় । বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ সভাপতি এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ নজরুল ইসলাম খান সাধারণ সম্পাদক, নির্বাচিত হয়েছেন ।