বিশ্বব্যাপী করোনাভাইরাসজনিত রোগের বিস্তারের প্রেক্ষাপটে এমিরেটস এয়ারলাইনস তাদের যাত্রীদের ভ্রমণ তারিখ পরিবর্তন ও টিকিট রি-ইস্যু ফি ছাড় দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত ক্রয়কৃত টিকিটের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। যাত্রীরা আগামী ১১ মাসের মধ্যে যেকোনো দিনের জন্য একই বুকিং শ্রেণিতে ভ্রমণের জন্য কোনো মাশুল ছাড়াই তারিখ পরিবর্তন করতে পারবেন। এমিরেটস নেটওয়ার্কভুক্ত যেকোনো গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। নির্ধারিত তারিখে একই বুকিং শ্রেণিতে সিট না পাওয়া গেলে যাত্রীরা অন্য বুকিং শ্রেণিতে ভ্রমণ করতে পারবেন। তবে এই ক্ষেত্রে ভাড়ার তারতম্য হলে, অতিরিক্ত ভাড়া যাত্রীকে পরিশোধ করতে হবে।
কভিড-১৯ মোকাবিলায় উচ্চমাত্রায় আক্রান্ত দেশ থেকে দুবাই আগত প্রতিটি উড়োজাহাজের জন্য অতিরিক্ত জীবাণুমুক্তকরণ ব্যবস্থা নিচ্ছে এমিরেটস। করোনাভাইরাসজনিত পরিস্থিতিতেও এমিরেটস ঢাকা থেকে দৈনিক তিনটি ফ্লাইট পরিচালনা অব্যাহত রেখেছে। এমিরেটস যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ১৫০টির অধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন। বিজ্ঞপ্তি।