করোনাভাইরাস সতর্কতার অংশ হিসেবে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মসূচি স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে সিটি মেয়র জাহাঙ্গীর আলম এ ঘোষণা দেন।
এর আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে তার প্রতিকৃতি তৈরির মাধ্যমে গিনেস বুকে নাম লেখানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। ‘মানুষের দ্বারা তৈরি সবচেয়ে বড় মোজাইক ছবি’ শীর্ষক ওই উদ্যোগটি নিয়েছিলেন সিটি মেয়র।