বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং কলা অনুষদের ডিন ড. সরিফা সালোয়া ডিনাকে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। এ বিষয়ে জানতে চাইলে ড. সরিফা সালোয়া ডিনা দেশ রূপান্তরকে বলেন, উপ-উপাচার্যের মতো গুরুত্বপূর্ণ পদে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যেকোনো পদে দায়িত্ব পাওয়াটা যেমন আনন্দের তেমনি সঠিকভাবে দায়িত্ব পালন করাটাও অনেক কঠিন।