জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠা করা হয়েছে। এতে কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে বঙ্গবন্ধু চেয়ার হিসেবে নিয়োগ করা হয়। গতকাল বুধবার কেন্দ্রের রেক্টর ও সরকারের সচিব মো. রকিব হোসেন এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সেলিনা হোসেন আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ও মুজিববর্ষকে সামনে রেখে বিপিএটিসি কর্তৃক মেগা প্রকল্প-২০ তলা একাডেমিক-প্রশাসনিক ভবন নির্মাণ, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের নানা দিক পাঠ্যক্রমে অন্তর্ভুক্তকরণ, বঙ্গবন্ধু চেয়ার স্থাপনসহ নানা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেনকে ১ মার্চ ২০২০ থেকে ৩০ জুন ২০২১ মেয়াদে বঙ্গবন্ধু চেয়ার নিয়োগ দেওয়া হয়।