প্লে বয়ের প্রেমে মেহজাবিন!

অভিনয় করতে গেলে কত কিছুই তো করতে হয়। এবার মেহজাবিনকে দেখা যাবে এক প্লে বয়ের সঙ্গে প্রেম করতে। প্লে বয়ের চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ।

বৃহস্পতিবার ১২ মার্চ রাত ৯ টায় নাগরিক টিভিতে প্রচারিত হবে তৌসিফ ও মেহজাবিন অভিনীত নাটক ‘নেই তুমি’। গোলাম সারোয়ার অনিকের রচনায় নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা মোহন আহমেদ। ভিজুয়াল সিন এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটকটিতে তৌসিফ ও মেহজাবিন ছাড়াও অভিনয় করেছেন তানজিম হাসান অনিক, এসএম সৈকত, তানজিন অর্থি, নান্নু মল্লিক প্রমুখ।

নাটকে প্লে বয় মুন্নার চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ। অন্যদিকে মেহজাবিনকে দেখা যাবে মৌ চরিত্রে। এই সময়ের অন্যরকম ভালোবাসার গল্প ওঠে এসেছে এই নাটকে। নাটকটির চিত্রগ্রহণ করেছেন কামরুল ইসলাম শুভ। টেলিভিশনে প্রচারের পর একই দিন রাত ১০ টায় ভিজুয়াল সিন এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে নাটকটি আপলোড করা হবে। এই নাটক প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘নাটকের গল্পে একটু ভিন্নতা আছে। কাজ করতে গিয়ে অনেক মজা পেয়েছি। আশা করছি দর্শকরাও মজা পাবেন।’ অন্যদিকে মেহজাবিনও কাজটি নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেন।