ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর ব্রাজিলের রাষ্ট্রীয় কর্মকর্তা করোনায় আক্রান্ত

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর প্রেস সচিব করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিসোর্টে তার সঙ্গে সাক্ষাতের পর ওই প্রেস সচিব করোনায় আক্রান্ত হন। পরীক্ষায় তার করোনা ধরা পড়ে বলে বৃসহস্পতিরা ব্রাজিলের পক্ষ থেকে জানান হয়। খবর গালফ নিউজ।

ব্রাজিলের প্রেসিডেন্ট দপ্তর থেকে বলা হয়, তারা প্রেসিডেন্টসহ তার সহকর্মীদের স্বাস্থের সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করে যাবেন। শনি থেকে মঙ্গলবার পর্যন্ত ব্রাজেলর ওই দলটি যুক্তরাষ্ট্র সফর করে। এরপর ব্রাজিল প্রেসিডেন্টের প্রেস সচিব ফাবিও ওয়ানগারটেনের করোনা পরীক্ষা পজিটিভ হয়।