পল্লবীতে শিশু ধর্ষণ মক্তব শিক্ষক গ্রেপ্তার

রাজধানীর পল্লবীর কালশীতে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে মক্তব শিক্ষকের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক নাজির হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আকলিমা আক্তার জানান, শিশুটির পরিবার কালশীতে থাকেন। গতকাল সকাল সাড়ে ৬টায় শিশুটি এলাকার মসজিদে যায় মক্তবে আরবি পড়তে। মক্তবে যাওয়ার পরপরই মক্তবের শিক্ষক নাজির হোসেন তাকে মসজিদের পাশে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। আর শিশুটিকে বিষয়টি কাউকে না বলতে ভয়ভীতি দেখায়। পরে শিশুটি সেখান থেকে বাসায় গিয়ে মায়ের কাছে সব বলে দেয়। পরে শিশুটির পরিবার তাকে নিয়ে থানায় মামলা করলে শিক্ষক নাজির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।