দীপিকা পাডুকোন রণবীর সিংকে বিয়ে করেছেন ছয় বছর প্রেম করার পর। কথা উঠেছে রণবীরের সিংকে বিয়ের আগে দীপিকার অন্য সম্পর্ক নিয়ে। সে বিষয় নিয়ে দীপিকা এক সাক্ষাৎকারে সম্প্রতি বলেছেন, আমার কাছে, যৌনতা শুধুই শারীরিক খিদে মেটানো নয় এটা একটা আবেগ। যখন আমি কারোর সঙ্গে প্রেম করছি তাঁকে মিথ্যা কথা বলতাম না। তার কাছে কিছুই লুকোতাম না, কিন্তু সবাই একই কথা ভাবে না।
দীপিকা আরো বলেন, এ কারণেই হয়ত আমি অতীতে এত কষ্ট পেয়েছি। প্রাক্তনদের কু-কীর্তি জেনে গিয়েও বারবার সুযোগ দিয়েছি, যেটা করা আমার একদমই উচিত হয়নি বলে এখন মনে হয়। একদিন আমার প্রাক্তনকে হাতেনাতে ধরে ফেলেছিলাম, ওর অনেক কুকীর্তি থাকা সত্ত্বেও মাফ করে দিয়েছিলাম। সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। বেশ কিছুদিন কষ্টে ছিলাম আমি। তবে ব্যাপারটাতে ঠকতে ঠকতে, এখন অভিজ্ঞতা হয়ে গিয়েছে। ওই প্রাক্তনের সঙ্গে সেই মুহূর্তেই সম্পর্কটা ভেঙে দিই আমি।
এ অভিনেত্রী আরো জানান, যখন আমার প্রাক্তন বিশ্বাসঘতকতা করল, তখনই বুঝেছিলাম এই সম্পর্কটায় কিছু একটা ভুল রয়েছে, কিংবা আমার নিজেরও ভুল রয়েছে হয়ত। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে সম্পর্ক ভাঙার জন্য যা ইচ্ছা করেই যায় তাহলে কিছুই বলার থাকে না। সম্পর্কে আমি সবটাই দিতাম, কিন্তু কেউ আমাকে প্রকৃত ভালোবাসা ফেরত দেয়নি। যে কোনও সম্পর্কে ভরসা, ভালোবাসা, সম্মান ও বিশ্বাস যদি না থাকে তাহলে সেই সম্পর্ক বেশিদিন টিকবে না। যে কোনও সম্পর্কের মূল স্তম্ভ হলো ভরসা, ভালোবাসা, সম্মান ও বিশ্বাস, এগুলো না থাকলে সেই সম্পর্ক বেশিদিন টেকে না।
দীপিকাকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল তার প্রযোজিত ছবি ‘ছপ্পাক’-এ। আপাতত ঋষি কাপুরের সঙ্গে নতুন একটি ছবিতে শ্যটিং নিয়ে ব্যস্ত দীপিকা। হলিউডের জনপ্রিয় ছবি ‘দ্য ইন্টার্ন’ হিন্দি রিমেকে দেখা যাবে ঋষি ও দীপিকাকে।