কান একটাই, তাও মাথায়!

কুকুরটির জন্মের পর তার চিকিৎসা চলাকালীন পশু হাসপাতালের এক কর্মী ব্রিয়ানা আর্ডেমা তাকে দত্তক নিয়ে নেয়। নাম রেখেছিল রাই। মাত্র ৩ মাস বয়স রাইয়ের। 

তবে এখন তার নাম গোল্ডেন ইউনিকর্ন। জাতে অবশ্য সে গোল্ডেন রিট্রিভার। কিন্তু দুটোর বদলে একটা কান নিয়ে জন্ম হওয়ায় যুক্তরাষ্ট্রের মিশিগানের বাসিন্দা ওই  গোল্ডেন রিট্রিভারটির নাম হয়ে গেছে গোল্ডেন ইউনিকর্ন। 

কম সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ৩২ হাজারেরও বেশি ফলোয়ার পেয়েছে সে। 

কানের দুপাশে নয়, মাথার ওপরে একটা কান, আর সেই একটা একটা কানই রাইকে দিয়েছে এক ব্যতিক্রমী লুক। 

যার জেরে এখন জনপ্রিয়তার শিখরে রয়েছে মিশিগানের আদুরে রাই।