করোনাভাইরাস

গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে সভা নিষিদ্ধ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে রাজধানীর মতিঝিলের ইডেন কমপ্লেক্সে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সভা ও জমায়েত নিষিদ্ধ করেছে গণফোরাম। গতকাল শুক্রবার বিকেলে দলের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে রেজা কিবরিয়া বলেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। সেজন্য সরকার ও প্রশাসন গণজমায়েত না করার জন্য সতর্ক করেছে। এ অবস্থায় পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত গণফোরাম কার্যালয়ে কোনো সভা করা যাবে না। গত কয়েক মাস ধরে দলের ভেতরে দুটি পক্ষের পরস্পর বিরোধিতা চলে আসছে। আজ শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে কামাল হোসেন ও রেজা কিবরিয়াবিরোধী নেতাকর্মীদের সভা হওয়ার কথা রয়েছে। এ সভাকে কামাল হোসেন ও রেজা কিবরিয়াবিরোধী অংশটি ‘বর্ধিত সভা’ হিসেবে উল্লেখ করেছে।